সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

রঙ্গারচরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:০৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:০৪:৫১ পূর্বাহ্ন
রঙ্গারচরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে দরিদ্র পরিবারের লোকেরা পরিবার প্রতি ১০ কেজি হারে চাল নিয়েছেন। রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় বনগাঁও থেকে ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্র্র্ডে, একই দিনসকালে ৪নং ওয়ার্ডের বিরামপুর থেকে এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডে ইউনিয়নের আদারবাজার থেকে কর্মসূচির চাল বিরতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হাই পরিষদ কার্যালয়ে উপস্থিত থেকে চাল বিতরণের উদ্বোধন করেন। তিনি জানান, পরিবার প্রতি ১০ কেজি হারে মোট ১২৭০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বিতরণপর্বে ট্যাগ অফিসার হিসেবে সদর উপজেলা কৃষি উপ-সহকারী মো. জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্যা আফিয়া খাতুন, নেহার বেগম, ইউপি সদস্য বাবুল মিয়া, নিজাম উদ্দিন, শরকত আলী, মুজিবুর রহমান, মনির মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক