সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

প্রশাসনের জব্দকৃত বালুভর্তি বাল্কহেড উধাও!

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৩০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:৪১:৪১ পূর্বাহ্ন
প্রশাসনের জব্দকৃত বালুভর্তি বাল্কহেড উধাও! ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার ::
ইজারাবিহীন তাহিরপুরের যাদুকাটা নদীতে বালুভর্তি একটি বাল্কহেড নৌকা জব্দ করে দু’জনের জিম্মায় রাখা হয়। সেই বাল্কহেড উধাও হয়ে গেছে। এঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানাযায়, গত সোমবার (২৬ মে) উপজেলার লাউড়েরগড় এলাকা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, তহশিলদার জহির আহমেদ, পুলিশ সদস্যরা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফয়েজ উদ্দিন এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে লাউড়েরগড় এলাকা থেকে অবৈধভাবে বালুভর্তি বাল্কহেড জব্দ করেন।
স্থানীয় সূত্র জানায়, জব্দকৃত সেই বালুভর্তি বাল্কহেড গত বুধবার (২৮ মে) রাতে নিয়ে গেছে নৌকা ও বালুর মালিকগণ। কিন্তু কিভাবে দুজনের জিম্মায় থাকা অবস্থায় বালুভর্তি বাল্কহেড প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে নিয়ে যাওয়া হল এ নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছেন, জব্দ করা বালু ভর্তি বাল্কহেড নৌকাটি এমনিতেই নিয়ে গেছে তা বলা যায় না। কারণ তা দু’জনের জিম্মার রাখা ছিল। এখানে উপজেলা প্রশাসন দায় এড়াতে পারে না।

স্থানীয় এলাকাবাসী, বালু শ্রমিক ও ব্যবসায়ীগণ বলেন, অভিযান চালিয়ে অবৈধ বালুসহ বাল্কহেড নৌকাটি জব্দ করা হলো। সেই জব্দ বালুসহ নৌকা নিয়ে গেলো, জিম্মাদাররা কি করলো। তাহলে কি প্রশাসনের যোগসাজশে এমন অনিয়ম হল নাকি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন অপরাধের ঘটনা ঘটলো।

অবৈধ বালু ভর্তি বাল্কহেড জিম্মায় থাকা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফয়েজ উদ্দিন জানান, কে জানি নিয়ে গেছে, তবে যে নিয়ে গেছে তার খোঁজ পেয়েছি। ইউএন স্যারকে জানিয়েছি।
তাহিরপুর সদর ইউনিয়নের তহশিলদার জহির আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমিও শুনেছি বাল্কহেড নৌকাটি কে জানি নিয়ে গেছে। আমাকে ফোন করে জানিয়েছেন কয়েকজন। আমি এর বেশি কিছু বলতে পারবো না।

এই বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অবৈধভাবে বালু ভর্তি করা বাল্কহেড কেউ নিয়ে যাওয়ার কথা না। যাদের জিম্মার দেয়া হয়েছে তাদের কাছে থাকার কথা। তহশিলদারকে ফোন দেন তিনি ভালো বলতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী