সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

রুট পাল্টে নৌপথে সক্রিয় চোরাকারবারিরা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৯:১১ পূর্বাহ্ন
রুট পাল্টে নৌপথে সক্রিয় চোরাকারবারিরা
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জ সীমান্তে রুট পরিবর্তন করে চোরাকারবারিরা এখন নৌপথকেনিরাপদ রুটহিসেবে ব্যবহার করছে
স্থলপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে চোরাচালানকারীরা নৌপথে সক্রিয় হয়ে উঠেছে। সুরমা, ধোপাজান-চলতি, কুশিয়ারা, যাদুকাটা, রক্তি ও বৌলাইসহ বিভিন্ন নদীপথে পাচার করা হচ্ছে অবৈধ ভারতীয় পণ্য।
সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে জেলার দোয়ারাবাজার, ছাতক, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সীমান্তে নতুন করে সক্রিয় রয়েছে একাধিক চোরাকারবার সিন্ডিকেট। যারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গরুসহ ভারতীয় পণ্য বাংলাদেশ প্রবেশ করাচ্ছে। প্রবেশকালে ভারতীয় পণ্যের কিছু চালান বিজিবি’র হাতে আটকা পড়লেও প্রায় সময় সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ পণ্য প্রবেশ করিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যার মধ্যে ভারতীয় গরু, পোষাক, কসমেটিক, প্রসাধনি, মসলা, ফুচকাসহ অন্তত ১৫ থেকে ২০ জাতের পণ্য রয়েছে বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে সড়ক পথে কঠোর নজরদারি থাকায় চোরাচালানের রুট পাল্টে নৌপথ ব্যবহারের মাধ্যমে অভিনব পন্থায় নৌকার সাহায্যে পাচার করা হচ্ছে ভারতীয় এসব অবৈধ পণ্য ও গরু। সুরমা, কুশিয়ারা, ধোপাজান-চলতি, যাদুকাটা, রক্তি, বৌলাইসহ একাধিক নৌপথ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারি।
এদিকে নৌপথে চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছে বিজিবি। ছদ্মবেশে নৌ পরিবহনে পাচার হওয়ার সময় বিজিবির জালে আটক পড়ছে ভারতীয় গরুসহ চোরাই মালামাল।
গত বুধবার দুপুরে নৌপথে পাচারের সময় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা বেড়েছে। চোরাকারবারিরা তাদের গতিবিধি পাল্টাচ্ছে। সড়ক পথ পরিবর্তন করে নৌপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচার করছে। নৌপথে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি।

গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রক্তি নদীতে নৌ পরিবহনে পাচারকালে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ হাজার কেজি ফুচকা, ১ হাজার কেজি গুঁড়োদুধ, আড়াই হাজার কেজি জিরাসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাকারবার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ