সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তারুণ্যের সমাবেশ সফল করায় তিন যুবদল নেতাকে অভিনন্দন

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:১৯:০৫ পূর্বাহ্ন
তারুণ্যের সমাবেশ সফল করায় তিন যুবদল নেতাকে অভিনন্দন
জামালগঞ্জ প্রতিনিধি ::
রাজধানী ঢাকায় নয়াপল্টনে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক ও অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করায় সিলেট বিভাগের তিন যুবদল নেতাকে ধন্যবাদসহ অভিনন্দন জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।
গত ২৮ মে বুধবার কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পত্রে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। জানাযায়, রাজধানী ঢাকার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সিলেট বিভাগের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি (সিলেট বিভাগ) মো. জাকির হোসেন, সহ সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমেদ, সহ সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান সফলভাবে দায়িত্ব পালন করায় ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
নেতৃবৃন্দগণ জানান, গত বুধবার সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় পল্টনের সমাবেশ জনসমুদ্রে পরিণত করা সম্ভব হয়েছে। সমাবেশে পেশাজীবী ও বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে তারুণ্যের সমাবেশকে সাফল্যম-িত করেছেন। আপনারা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে জাতীয়তাবাদী যুবদলের হাতকে শক্তিশালী ও মজবুত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা