সুনামগঞ্জ , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন

বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১১:০২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১১:০২:১৩ অপরাহ্ন
বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। আলোচনা সভায় তামাক কো¤পানির কূটকৌশল সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র ও সচেতনতামূলক ভিডিও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভর্ট্টাচার্য্য, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল আলম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি পরিদর্শক শেখর কান্তি পাল, আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. আরিফ হোসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, ব্র্যাক জেলা কার্যালয়ের সমন্বয়কারী একে আজাদ, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ-এর টিম লিডার রায়হান উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি