সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নাগরিক প্লাটফর্মের উদ্যোগে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১১:১৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১১:১৪:৪৬ অপরাহ্ন
নাগরিক প্লাটফর্মের উদ্যোগে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: জেলা নাগরিক প্লাটফর্মের উদ্যোগে ও রূপান্তরের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন মুন চৌধুরী। প্রকল্প কার্যক্রমের উপর বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের কো-অর্ডিনেটর হাসান তারেক। এতে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের সুনামগঞ্জ কো-অর্ডিনেটর লাভলী সরকার লাবণ্য। সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীনুর আলম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন, তাহিরপুর উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাব আলী, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মনিবুর রহমান, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, মহিলা কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা দিলারা বেগম, সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবক রমেন্দ্র তালুকদার মিন্টু, সুবিমল চক্রবর্তী চন্দন, নারীনেত্রী জাহানারা বেগম, সুরমা ইউনিয়নের সদস্য ও অপরাজিতা সদস্য মাজেদা বেগম, রাধানগর মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল করিম, সামছুন নাহার শীলা। উপস্থিত ছিলেন রূপান্তর আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার আল ইমরান মুন্না ও রাজিব হাসান প্রমুখ। সভায় রাজনৈতিক ও সামাজিক নানা সমস্যা সমাধানের উপায়, যুব সমাজকে মাদক থেকে রক্ষা, সমাজ উন্নয়নের ভূমিকা রাখা, নারী নেতৃত্বকে এগিয়ে নেয়া এবং ভোটাধিকার প্রয়োগ বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা আগামী বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ