সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১১:১৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১১:১৮:২৬ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) রাত ৮ টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাঘেরকোণা নবীনগর রাস্তায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত ওই নারীর কোন পরিচয় পাওয়া না গেলেও তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানাগেছে। পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার রাত ৮ টার দিকে পাগলা বাঘেরকোণা এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি প্রাইভেট কার ওই মানসিক ভারসাম্যহীন পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স