সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

মেয়েটির ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ১২:০৪:৫৩ পূর্বাহ্ন
মেয়েটির ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে
গত বৃহস্পতিবার সুনামগঞ্জে সংঘটিত এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ তার সাবেক প্রেমিকাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। দু’জনই বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনা শুধু ব্যক্তিগত ভালোবাসার পরিণতি নয়, বরং তা আমাদের সমাজ ও নৈতিকতার এক ভয়ানক চিত্র তুলে ধরে। প্রেম-ভাঙনের পর সহিংসতা আজকের সমাজে নতুন নয়, তবে শিক্ষিত ও সাবেক ছাত্রনেতা দ্বারা এমন অপরাধের ঘটনা গভীরভাবে ভাবিয়ে তোলে। এখানে প্রশ্ন ওঠে, শিক্ষা ও রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা কোথায়? কীভাবে একজন শিক্ষিত ব্যক্তি এতটা উগ্রতা ও হিং¯্রতার আশ্রয় নিতে পারে? আরও উদ্বেগজনক হলো, মেয়েটির পরিবার পূর্বেই সঞ্জীবনের হুমকির কথা জানালেও অভিযুক্তের পরিবার কিংবা সমাজের কেউ বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়নি। এটি আমাদের সামাজিক উদাসীনতার করুণ প্রমাণ। সময়মতো সতর্কতা ও প্রশাসনিক পদক্ষেপ নিলে হয়তো এমন ঘটনা এড়ানো যেত। এই ঘটনায় আমাদের সমাজের প্রতিটি স্তরের জবাবদিহিতা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সম্পর্কভিত্তিক সহিংসতা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ কার্যক্রম জোরদার করা দরকার। রাজনৈতিক সংগঠনগুলোকে তাদের সদস্যদের আচরণ ও মূল্যবোধ নিয়ে কঠোর নজরদারি করতে হবে। একইসাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি বা হয়রানির অভিযোগে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। এই ট্র্যাজেডি যেন আর একটি পরিবারকেও না ভোগায়, তা নিশ্চিত করতে হবে এখনই। ব্যক্তি নয়, সমাজের সম্মিলিত দায়িত্বেই হতে হবে এমন অপরাধের প্রতিরোধ। মনে রাখতে হবে, প্রেম প্রত্যাখ্যান হতেই পারে- কিন্তু তার প্রতিক্রিয়ায় হামলা/হত্যা চেষ্টা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আমরা মেয়েটির ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স