সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

দুর্যোগে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ১২:৩৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ১২:৩৬:৩৩ পূর্বাহ্ন
দুর্যোগে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে
প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বন্যা আমাদের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে বর্ষা মৌসুমে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষত সুনামগঞ্জ, সিলেট ও আশপাশের হাওর অঞ্চল বরাবরই বন্যার ঝুঁকিতে থাকে। তবে প্রাকৃতিক এই বাস্তবতা আমাদের আতঙ্কিত না করে সচেতন ও প্রস্তুত হওয়ার আহ্বান জানায়। সাম্প্রতিক খবরে দেখা যাচ্ছে, মেঘালয়ে টানা ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জের নদ-নদীতে পানির স্তর বাড়লেও, হাওরগুলোতে এখনো কাক্সিক্ষত পরিমাণে পানি প্রবেশ করেনি। পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত বন্যার আশঙ্কা নেই। তবুও অতীত অভিজ্ঞতা বলে দেয়, হঠাৎ করে পাহাড়ি ঢল নামলে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। তাই আতঙ্ক নয়, চাই বাস্তবভিত্তিক প্রস্তুতি ও সর্বোচ্চ সতর্কতা। এই প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মনোযোগী হওয়া দরকার- প্রথমত, তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে। আবহাওয়া বিভাগ, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের মধ্যকার তথ্য বিনিময় ও সমন্বয় আরও জোরদার করতে হবে। বন্যা-পূর্বাভাস, নদীর পানির উচ্চতা, পাহাড়ি অঞ্চলের বৃষ্টিপাত ইত্যাদি তথ্য প্রতিনিয়ত হালনাগাদ করে জনসাধারণের কাছে পৌঁছাতে হবে। দ্বিতীয়ত, স্থানীয় জনগণের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণই প্রথম প্রতিরক্ষা। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, খাদ্য ও ওষুধ মজুদ, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া উচিত। তৃতীয়ত, নগর ও গ্রামীণ অবকাঠামোর টেকসই রক্ষণাবেক্ষণ অপরিহার্য। ফসলরক্ষা বাঁধ, সড়ক, কালভার্টসহ সবকিছু সময়মতো মেরামত ও রক্ষণাবেক্ষণ করতে না পারলে পানি নিয়ন্ত্রণ ব্যাহত হতে পারে। চতুর্থত, সচেতনতা বৃদ্ধির উদ্যোগ চালু রাখা জরুরি। আতঙ্ক ছড়ানো নয়, বরং মানুষকে গুজব থেকে দূরে রেখে বাস্তবসম্মত তথ্য ও দিকনির্দেশনা দেওয়া জরুরি। আমরা জানি, প্রকৃতিকে পুরোপুরি থামানো যায় না, কিন্তু এর প্রভাবকে অনেকাংশে নিয়ন্ত্রণ করা যায় সঠিক প্রস্তুতি, দ্রুত পদক্ষেপ এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে। তাই আসুন, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগকে ভয় নয়, বরং প্রস্তুতি ও সচেতনতার হাতিয়ার দিয়ে মোকাবিলা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী