সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট : অবহেলার চরম দৃষ্টান্ত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ১২:৩৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ১২:৩৬:১৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট : অবহেলার চরম দৃষ্টান্ত
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির অভাব রোগীদের চরম ভোগান্তির সৃষ্টি করেছে। গত দুই বছর ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকায় রোগী ও তাদের স্বজনদের নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা হয়েছে অনেকের। সরকার ঘোষিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ নীতির সঙ্গে এমন বাস্তবতা সম্পূর্ণ সাংঘর্ষিক। একটি ৫০ শয্যার হাসপাতাল যেখানে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন, সেখানে বিশুদ্ধ পানির জন্য একটি মাত্র নলকূপ থাকা এবং সেটিও দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে থাকা কেবল অবহেলা নয়, চরম দায়িত্বহীনতার পরিচায়ক। চুরি হওয়া ট্যাপ, অপরিষ্কার ট্যাঙ্ক এবং বিকল সাবমার্সিবল মেরামতের কোনো উদ্যোগ না নেওয়াটা একটি সরকারি প্রতিষ্ঠানে কাক্সিক্ষত নয়। বিশুদ্ধ পানি শুধু একটি মৌলিক চাহিদা নয়, বরং চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ। একজন অসুস্থ মানুষ যখন বিশুদ্ধ পানি না পেয়ে বাথরুমের ট্যাপের নোংরা পানি পান করতে বাধ্য হন, তখন তা শুধু তার শরীরের জন্যই ক্ষতিকর নয়, বরং গোটা স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থার গুরুতর ধাক্কা। এ অবস্থা চলতে থাকলে পানিবাহিত রোগ ও সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের এমন গাফিলতির জন্য জবাবদিহিতা জরুরি। সিভিল সার্জনের বক্তব্যে সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ হলেও, কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত রোগীদের ভোগান্তি অব্যাহত থাকবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি- অবিলম্বে বিকল নলকূপ মেরামত, পানির ট্যাঙ্ক পরিষ্কার এবং নিরাপদ পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। যদি প্রয়োজন হয়, অস্থায়ীভাবে পানি সরবরাহের জন্য ওয়াটার ট্যাংকার বা মোবাইল ফিল্টার স্টেশনের ব্যবস্থা করা যেতে পারে। আমরা মনে করি, একটি হাসপাতাল শুধুমাত্র ওষুধ বা চিকিৎসকের উপস্থিতি দিয়ে নয়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানির মতো মৌলিক সুবিধার মাধ্যমেও রোগীদের সুস্থতার পথে নিয়ে যায়। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সংকটের দ্রুত সমাধান না হলে তা গোটা স্বাস্থ্যব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী