সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে যাত্রীদের মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ১২:৪৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৮:১৭:৩২ পূর্বাহ্ন
ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে যাত্রীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকসা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় আলফাত স্কয়ারে সচেতন সুনামগঞ্জবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। লেখক সুখেন্দু সেন-এর সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাউস’র নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন পিএফজি সদস্য মসিউর রহমান রাসেল, তৃষ্ণা আক্তার রুশনা, উন্নয়নকর্মী ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন, বিশ্বজনের সদস্য আনহার সাকিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর শহরে অযৌক্তিকভাবে অটোরিকসা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, অটোরিকসা ও ইজিবাইক সংগঠনের প্যাডের মাধ্যমে। অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন যাত্রী ও চালকদের ঝগড়া হয় তর্কাতর্কি হয়। যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মানেনি, সে কারণে যাত্রী-চালক ও অটোরিকসা মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। যে ভাড়া নির্ধারণ করলে চালক ও যাত্রী দু’পক্ষই সহমত হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও চালকরা মানে না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

এসময় তারা দাবি করেন, দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, কোন অবস্থাতেই আলফাত স্কয়ারকে স্টেশন বানানো যাবে না। পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, চালক, মালিক, পৌর প্রশাসক ও প্রশাসনসহ সকল পক্ষের সাথে আলোচনা করে পৌর প্রশাসনের প্যাডে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, অটোরিকসার ডান পাশ স্থায়ীভাবে বন্ধ রাখা, যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, ফিটনেসবিহীন অবৈধ যানবাহন নিষিদ্ধ করতে হবে। মানববন্ধন শেষে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে যাত্রীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ