সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

জামালগঞ্জে উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ১২:৫৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৮:১৫:৩২ পূর্বাহ্ন
জামালগঞ্জে উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত
মো. বায়েজীদ বিন ওয়াহিদ ::
জামালগঞ্জ উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা-এর আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে দিনব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমিতে মোট ৭৫ জন কৃষক ও কৃষাণীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন।
প্রশিক্ষণে তিনি বলেন, উত্তম কৃষি চর্চার মূল উপাদানগুলো সুষম সার প্রয়োগ, জৈব সার ব্যবহার এবং ফসল আবর্তনের মাধ্যমে মাটির উর্বরতা বজায় রাখা। রোগমুক্ত উচ্চফলনশীল জাতের বীজ বা চারা ব্যবহার করা। সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে কম রাসায়নিক ব্যবহার। কীটনাশক ও অন্যান্য রাসায়নিক কম ব্যবহার করে পরিবেশবান্ধব কৃষি। কৃষিকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। ফসল তোলার পর পরিষ্কার-পরিচ্ছন্নভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও রিয়াজ হাসান।
প্রশিক্ষণ শেষে সুমন কুমার সাহা বলেন, উত্তম কৃষি চর্চার আওতায় উৎপাদিত সবজি শতভাগ নিরাপদ যা রপ্তানিযোগ্য হিসেবে আবাদ হচ্ছে। আগামীতে এই পদ্ধতিতে আবাদ দ্রুত সম্প্রসারিত হবে। এঅচ ভবিষ্যতে টেকসই কৃষি, নিরাপদ খাদ্য, রপ্তানি সম্ভাবনা ও কৃষকের উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ