সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নদী ভাঙনের হুমকিতে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক : জরুরি পদক্ষেপ প্রয়োজন

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৩৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৩৫:৪৪ পূর্বাহ্ন
নদী ভাঙনের হুমকিতে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক : জরুরি পদক্ষেপ প্রয়োজন
জামালগঞ্জ-সুনামগঞ্জ বাইপাস সড়কের উজ্জ্বলপুর-জাল্লাবাজের মধ্যবর্তী এলাকা বর্তমানে ভয়াবহ নদী ভাঙনের মুখে। সুরমা নদীর তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে এই সড়কের পুরাতন অংশ যেকোনো সময় ভেঙে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। ২০২২ সালের ভয়াবহ বন্যার পর থেকেই উজ্জ্বলপুরের বাইপাস অংশটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল। কিন্তু এতদিনেও তা টেকসইভাবে মেরামত না হওয়া প্রশাসনিক গাফিলতির পরিচয় দেয়। বর্তমানে দুইটি স্থানে প্রায় ১০০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম। এলাকাবাসীর উদ্বেগ যেমন যুক্তিসংগত, তেমনি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের দায়িত্বও এখন অনেক গুণ বেড়ে গেছে। সমাজকর্মী, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের মন্তব্যে স্পষ্ট, সমস্যার ভয়াবহতা সবার জানা থাকলেও প্রতিকারমূলক পদক্ষেপ যথাযথভাবে গৃহীত হয়নি। এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যার কার্যকর সমাধান সম্ভব নয়। জরুরি ইমার্জেন্সি বাজেটের মাধ্যমে সাময়িক সংস্কার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে টেকসই ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। আমরা মনে করি, এই সংকট শুধু একটি সড়কের নয়, এটি একটি জনপদের জীবনরেখা রক্ষার প্রশ্ন। অবিলম্বে ভাঙনপ্রবণ অংশে জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু না হলে শুধু যোগাযোগ বিচ্ছিন্নতা নয়, খাদ্য, চিকিৎসা ও শিক্ষা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দাবি জানাই, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কের ভাঙনপ্রবণ অংশে দ্রুত সংস্কার এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। সময়ক্ষেপণ মানে শুধু একটি রাস্তা হারানো নয়, মানে একটি জনপদকে বিচ্ছিন্ন ও বিপর্যস্ত করে তোলা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ