সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

এগ্রোভোল্টাইক্স প্রযুক্তি বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে কৃষক সমাবেশ

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৯:৩০ পূর্বাহ্ন
এগ্রোভোল্টাইক্স প্রযুক্তি বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে কৃষক সমাবেশ
স্টাফ রিপোর্টার :: পরিবেশ সুরক্ষার পাশাপাশি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর প্রাক্কালে মঙ্গলবার সুনামগঞ্জে হাওর এরিয়া আপলিফমেন্ট সোসাইটি (হাউস), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডাব্লিউজিইডি) এর যৌথ আয়োজনে একটি ব্যতিক্রমধর্মী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। যার মূল লক্ষ্য হলো দেশব্যাপী এগ্রোভোল্টাইক্স বা ‘বিজলি কৃষি’ স¤পর্কে সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এই প্রযুক্তির সম্প্রসারণে সরকারের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। ভিন্নধর্মী এই প্রচারাভিযানে আগত জলবায়ু কর্মীরা বিশেষ পোস্টার, সোশ্যাল মিডিয়া ক্যা¤েপইন, মাঠ পর্যায়ে কর্মসূচি এবং ভিডিও বার্তার মাধ্যমে জনগণের মাঝে এগ্রোভোল্টাইক্স-এর সম্ভাবনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। হাউসের নির্বাহী প্রধান সালেহিন চৌধুরি শুভ এগ্রোভল্টাইক্সের প্রয়োজনীয়তা বর্ণনা করে গিয়ে বলেন, বাংলাদেশের মতো জনবহুল ও কৃষিনির্ভর দেশে জমির পরিমাণ সীমিত। অপরদিকে, নবায়নযোগ্য জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। এগ্রোভোল্টাইক্স একটি নতুন ও টেকসই কৃষি-বিদ্যুৎ সমন্বিত প্রযুক্তি, যা একই জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজের সুযোগ সৃষ্টি করে। এতে কৃষকের জমির অপচয় না ঘটিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সম্ভব হয়। এই প্রচারাভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, কৃষক নেতা আব্দুল আলী, মাহমুদুল হাসান, শরীফ আহমদ প্রমুখ। উপস্থিত কৃষক নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, “বর্তমান জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং কৃষিজমির সুরক্ষার প্রেক্ষাপটে এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি কার্যকর সমাধান।” দেশব্যাপী প্রচারণা কর্মসূচির মাধ্যমে সংগঠনগুলো জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সরকারের কাছে এই প্রযুক্তির বিস্তারে নীতিগত সহায়তার আহ্বান জানায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স