সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
সংবাদ প্রকাশের পর

অবশেষে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বসানো হলো বিশুদ্ধ পানির ফিল্টার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৯:১৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৯:১৩:৪১ পূর্বাহ্ন
অবশেষে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বসানো হলো বিশুদ্ধ পানির ফিল্টার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: ‘শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, রোগীদের চরম ভোগান্তি’ শীর্ষক সংবাদ প্রকাশের পরে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ইউনিটে ও রোগী ভর্তির ইউনিটে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ফিল্টার বসানো হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশুদ্ধ পানির সরবরাহের জন্য দুইটি ফিল্টার স্থাপন করে। এর আগে দৈনিক সুনামকণ্ঠসহ স্থানীয় ও একাধিক দৈনিকে গত ২ জুন এই বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। সরেজমিনে মঙ্গলবার (৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলায় আবাসিক রোগীদের মাঝে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ফিল্টার বসানো হয়েছে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় আরো একটি ফিল্টার বসানো হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা আক্তার লিমা জানান, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আনুমানিক ৪০ হাজার টাকা ব্যয়ে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দুইটি ফিল্টার প্রদান করা হয়েছে। এখন থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিশুদ্ধ পানি পান করতে পারবেন। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ইকবাল হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে নিচ তলায় আবাসিক ইউনিটে ও ৩য় তলায় রোগী ভর্তির ইউনিটে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ফিল্টার বসানো হয়েছে। আশাকরি রোগীরা বিশুদ্ধ পানি পান করতে পারবেন। আর সমস্যা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল