সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সুরমা ইউপিতে ভিজিএফ'র চাউল বিতরণ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৩:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৩:২৬:০৪ অপরাহ্ন
সুরমা ইউপিতে ভিজিএফ'র চাউল বিতরণ
স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর উপজেলার সুরমা ইউনিয়নে দরিদ্র মানুষের মধ‍্যে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হালুয়ারঘাট এলাকায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই চাউল বিতরণ করা হয়। এ সময় জন প্রতি ১০ কেজি করে চাউল পেয়েছেন।

এসময় ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ মিয়া, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি অফিসার বিকাশ তালুকদার, ইউপি সদস‍্য গিয়াস উদ্দিন, মো. আব্দুল হাই, মুর্শেদ আলম, আব্দুল হাই, পারভেজ আহমদ, ইউনুস মিয়া, মঙ্গল মিয়া, মাজেদা বেগম, শাহানা আক্তার ও তানজিনা বেগভ উপস্থিত ছিলেন।
সালেহা বেগম বলেন, আমি ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি চাউল পেয়েছি। ঈদের সময় এই চাউল আমার সংসারে অনেক উপকার হবে।
রহিম মিয়া বলেন, আমি ভিজিএফ'র ১০ কেজি চাউল পেয়ে অনেক খুশি। ঈদের সময় আমার ৬ জনের সংসারে এই চাউল বেশ উপকারে লাগবে।
সুরমা ইউপি চেয়ারম্যান মো. খুরশিদ মিয়া বলেন, আমার ইউনিয়নের দরিদ্র মানুষের মধ‍্যে চাউল বিতরণ করেছি। প্রত‍্যেকে ১০ কেজি করে চাউল পেয়েছেন। ১ হাজার ৪৬১ জনকে এই চাউল দেয়া হয়েছে। আমি সব সময় কড়া নজরদারিতে রেখে এই চাউল বিতরণ করে আসছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স