সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে হয়রানি

পর্যটকদের সতর্ক থাকতে বার্তা জেলা প্রশাসনের

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১২:০৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:৪০:৫৩ পূর্বাহ্ন
পর্যটকদের সতর্ক থাকতে বার্তা জেলা প্রশাসনের
স্টাফ রিপোর্টার::
পর্যটকবাহী হাউজবোটে বিভিন্ন সেবা গ্রহণে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন।
এছাড়াও হাউজবোটে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার স্বীকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান দেয়া হয়।
মঙ্গলবার জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুনামগঞ্জ জেলায় ভ্রমণে আসা পর্যটকগণ কর্তৃক পর্যটকবাহী হাউজবোটে বিভিন্ন সেবা গ্রহণে হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে।

হাউজবোটগুলো বিভিন্ন পর্যটন স্পটের বুকিং গ্রহণ করে কিন্তু যাত্রীদের প্রতিশ্রুত সেবা প্রদান করেন না এবং যান্ত্রিকত্রুটির নাম করে নির্ধারিত পর্যটন স্পটে নিয়ে যান না। পাশাপাশি বিভিন্ন সময়ে অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করে চুক্তি লঙ্ঘন করছেন মর্মে প্রতারণার তথ্যও রয়েছে। উদাহরণস্বরূপ আমাদের কাছে অভিযোগ রয়েছে Ullash Travel  (উল্লাস ট্রাভেল) — (https://www.facebook.com/ullashtravel/) পরিচালিত “হাওরডিঙ্গি” হাউজবোটে পর্যটকগণকে বিভিন্ন সময়ে প্রতিশ্রুত সেবা প্রদান করেননি।

প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে রয়েছে- "হাওরডিঙ্গি” কর্তৃপক্ষ সময়মত যাত্রা শুরু এবং নির্ধারিত আনুষাঙ্গিক সেবা যেমন—বিদ্যুৎ, আবাসন, স্যানিটেশন সেবা প্রদান করেন নি। এমনকি যান্ত্রিক ত্রুটির নামে যাত্রীদের হাউজবোটে নিরাপত্তাহীন অবস্থায় রেখেই হাউজবোট কর্তৃপক্ষ অন্যত্র চলে যাওয়া। 
এমতাবস্থায়, Ullash Travel উল্লাস ট্রাভেল পরিচালিত "হাওরডিঙ্গি” হাউজবোটসহ — অন্যান্য হাউজবোটে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য পর্যটকদের অনুরোধ করা হলো।
এছাড়াও হাউজবোটে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার স্বীকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ