সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ফ্যাসিসদের পতনের জন্য তারেক রহমান দেশের মানুষকে সাহস জুগিয়েছেন: আনিসুল

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৮:২৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:০৮:১৪ পূর্বাহ্ন
ফ্যাসিসদের পতনের জন্য তারেক রহমান দেশের মানুষকে সাহস জুগিয়েছেন: আনিসুল
স্টাফ রিপোটার::
আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে সারাদেশের মানুষ ফ্যাসিসদের বিরুদ্ধে আন্দোলন করতে ভয় পায়নি। বারবার নানান ভাবে তিনি এদেশের জনগনকে সাহস যোগিয়েছেন। আন্দোলনে ফ্যাসিসদের পতন হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন আশা করছি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তা মেনে নিবেন।
বৃহস্পতিবার(১২ জুন) দুপুরে তাহিরপুর নিজ বাড়িতে সুনামগঞ্জ-১ তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক তার নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের সাথে নিজ বাড়িতে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ সহ-সাধারণ সম্পাদক,আহবায়ক-সুনামগঞ্জ জেলা কৃষকদল ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক আরও বলেন,তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে খুব শ্রীঘ্রই আসবেন। এদেশের হাল ধরবেন। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাড়াবে।
আনিসুল হক আরও বলেন,২০০৬ থেকে ৯ সালে নেতৃত্ব শুন্য সুনামগঞ্জ ১ আসনে আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, ফ্যাসিসের পতনের আন্দোলন সংগ্রামেও আপনাদের নিয়ে ছিলাম। আমি আপনাদের মানুষ,আপনাদের সাথে আমার আত্নার সম্পর্ক আছে আর আগামীতেও থাকবে।
এসময় তিনি বলেন, আপনারাই আমাকে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছেন, উপজেলা বিএনপি সভাপতি বানিয়েছেন। আপনাদেরকে নিয়েই আমার পথচলা। আপনাদের চাওয়া সমর্থন ভালবাসার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল্যায়ন করবেন।
আগামী নির্বাচনে আপনারা দলের পাশে থাকবেন কাজ করবেন আর আমার পাশেও থাকবেন। আমি সুনামগঞ্জ ১ আসনে আপনাদের প্রতিনিধি হিসেবে কথা বলতে চাই আগামী দিনগুলোতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন