সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

টাঙ্গুয়ার হাওর থেকে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:৩০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:৩০:৪১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওর থেকে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার
স্টাফ রিপোর্টার:: টাঙ্গুয়ার হাওর থেকে উদ্ধার করা হয়েছে বিশ্বের বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী বনরুই। হাওরের তাহিরপুর সীমান্তবর্তী পাহাড়ি ছড়া দিয়ে ঢলে ভেসে আসা বিরল প্রজাতির বনরুইটি গত বুধবার স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে। পরে হাওর সংলগ্ন সীমান্তবর্তী কলাগাঁও বাজারে তা বিক্রির জন্য নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করে এক নজর দেখার জন্য। সংবাদ পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বন্যপ্রাণীটি উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করেন। বন বিভাগের সংশ্লিষ্টদের ঘটনাস্থলে পৌঁছানো সময় সাপেক্ষ বিধায় তিনি বনরুইটিকে স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখেন এবং প্রাণীটিকে বনবিভাগের নিকট হস্তান্তরের নির্দেশ প্রদান করেন। বৃহস্পতিবার বন অধিদপ্তর, ঢাকা এর ওয়াচম্যান সজল চন্দ্রের বিশেষ তত্বাবধানে ঢাকায় পাঠানো হয়। সেখানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী সিকিউরিটি কন্ট্রোল শাখায় রেস্কিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের পর এটিকে উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ বন বিভাগের ফরেস্ট রেঞ্জার্স সাদ উদ্দিন আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন