সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতা বহিষ্কার

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:২৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:২৬:১৯ পূর্বাহ্ন
সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতা বহিষ্কার
সুনামকন্ঠ ডেস্ক::
সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ এবং জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। বুধবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এবং যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয় বলে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম জানান। সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিএনপির চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোহিনূর আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।” স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সম্প্রতি কোহিনূরের শ্বশুরবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এই ঘটনায় কোহিনূর আহমেদ তার শ্বশুরবাড়ির পক্ষে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে অভিযোগকে মিথ্যা, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন কোহিনূর আহমেদ। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “সম্প্রতি আমার শ্বশুরবাড়ি এলাকার দুটি গোত্রের মধ্যে যে বিরোধ ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে; তাতে আমাকে জড়ানোর অপচেষ্টা করা হয়েছে। আমি এ ঘটনায় জড়িত নই। এমনকি আমি ওই ঘটনায় সরাসরি ও পরোক্ষভাবে ওয়াকিবহালও নই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের শীর্ষ নেতৃত্ব যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখবেন।” জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের বিরুদ্ধে সিলেটের জাফলং এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন, লুট ও পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলার পর ২৭ এপ্রিল সেনাবাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন। ঈদের আগে তিনি জামিনে ছাড়া পান। স্থানীয় যুবদলের নেতাকর্মীদের ধারণা, এ ঘটনার কারণে আবুল কাশেম বহিষ্কার হয়ে থাকতে পারেন। সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন