সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:১৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:১৫:০৫ অপরাহ্ন
পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি জাতীয় পরিষদ সদস্য শুভব্রত বসু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ স¤পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ-সভাপতি কলি তালুকদার আরতি, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. রাধাকান্ত সূত্রধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো। সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অ্যাড. প্রণব কান্তি দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আঁচল। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন অমিত চক্রবর্তী। সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিধান দাস ও রূপালী সোম। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক সন্তোষ রায় সন্তো। শুভেচ্ছা বক্তব্য রাখেন অরুণ দাস, জ্যোতির্ময় দাস চপল, প্রেমানন্দ বিশ্বাস, অ্যাড. অশোক গোস্বামী, জ্যোতি ভূষণ তালুকদার, চন্দন প্রসাদ রায়, পরিমল তালুকদার, শংকর বণিক, রিন্টু দাস, সুরঞ্জিত চৌধুরী, কর্ণ বাবু দাস প্রমুখ। সম্মেলনের আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছি। তাই আমরা সংগঠিত থাকতে চাই। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি চিন্তা করে অনেক বিলম্বে আমাদের কমিটি করতে হচ্ছে। তারা বলেন, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে চাই। আমাদের ন্যায্য অধিকার আদায় করতে সচেষ্ট থাকবো। আমরা সুপরিকল্পিতভাবে কমিটি পরিচালনা করবো। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আমরা দেশের উন্নয়নে কাজ করবো। আলোচনা সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা ও পৌর শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা কমিটিতে সন্তোষ রায় সন্তো সভাপতি ও সিদ্ধার্থ এষকে সাধারণ স¤পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। অপরদিকে, সুনামগঞ্জ পৌর কমিটিতে প্রদীপ কুমার চৌধুরী আঁচল সভাপতি ও বিধান দাসকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন