সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান

শান্তিগঞ্জে ৬৮০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:১৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:১৮:৪২ অপরাহ্ন
শান্তিগঞ্জে ৬৮০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়মপুর গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুড়মপুর গ্রামে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ফারুক আহমদের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার পরিহিত জিন্সের পকেট থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ফারুক আহমদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের ফারুক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে ফারুক মিয়া পালিয়ে যায়। তার ঘরের আলমিরা থেকে আরও ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা। আটক ফারুক আহমদ (৪০) সিলেট জেলার জকিগঞ্জ থানার খলাছড়া ইউনিয়নের লোহারমন গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বুড়মপুর গ্রামে বসবাস করে আসছিলেন। পলাতক ফারুক মিয়া (৩৮) ওই গ্রামের মৃত সফর আলীর ছেলে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী