সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:২৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:২৯:১৭ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (১০ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম। তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষা ও হাওর তীরবর্তী মানুষের কথা চিন্তা করে সেখানে উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। এ আইন অমান্য করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। এর আগে হাওরে ঘুরতে আসা পর্যটকদের বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছে জেলা প্রশাসন। জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রী লেক ও বারিকাটিলায় পর্যটন স্পটে রাতযাপন করতে হাউসবোটে অবস্থান করতে হয়। সেখানে পর্যটকরা নানা হয়রানির মধ্যে পড়েন। যান্ত্রিক ত্রুটির কথা বলে নির্ধারিত স্থানে নিয়ে যান না চালকরা। বিভিন্ন সময় অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করে চুক্তি লঙ্ঘন করেন কোনো কোনো হাউসবোট চালক। এছাড়া বিজ্ঞপ্তিতে হাউজবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো পরামর্শ দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী