সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

মরিচক্ষেতে মিললো গ্রেনেড, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১১:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১১:৩১:৪৯ অপরাহ্ন
মরিচক্ষেতে মিললো গ্রেনেড, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি মরিচক্ষেত থেকে পুরনো মডেলের একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। জানা গেছে, বৃহ¯পতিবার (১২ জুন) দুপুরে স্থানীয় কৃষক জমিতে কাজ করার সময় মাটির নিচে ধাতব বস্তুটি দেখতে পান। প্রথমে তিনি বিষয়টি স্থানীয়দের দেখান। পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। বিশ্বম্ভরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং বিষয়টি শান্তিগঞ্জ সেনা ক্যাম্পে জানানো হয়। পরে শুক্রবার (১৩ জুন) দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। মরিচ ক্ষেতের মালিক সাব্বির আহমদ বলেন, বৃহস্পতিবার আমার সবজি ক্ষেতে কাজ করছিল একজন শ্রমিক। কাজ করার সময় হঠাৎ মাটিতে শক্ত কিছু পড়ে থাকতে দেখে। সে দামি জিনিস মনে করে সেটি তুলে আমার কাছে নিয়ে আসে। এটি দেখে আমার সন্দেহ হয় এবং সাথে সাথে বিশ্বম্ভরপুর থানাকে অবগত করি। পুলিশের পরামর্শে গ্রেনেড সদৃশ্য জিনিসটি মাটিতে চাপা দিয়ে রাখি। শুক্রবার সেনাবাহিনী এসে এটির কার্যকারিতা নষ্ট করেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান বলেন, কৃষক সাব্বির আহমদের মরিচক্ষেতে গ্রেনেডটি দেখতে পেয়ে তিনি আমাদের জানান। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেনাবাহিনীকে বিষয়টি জানাই। শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসাইন জানান, উদ্ধার হওয়া বস্তুটি কে-৩৬ বা এম-৩৬ মডেলের একটি সক্রিয় গ্রেনেড। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটি দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিল অথবা অন্য কোনোভাবে এখানে এসেছে। আমরা সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী