সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ভাতিজার হাতে চাচি খুন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১১:২৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ১১:২৯:২১ অপরাহ্ন
ভাতিজার হাতে চাচি খুন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাতে চাচি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মোছা. রুকশানা বেগম (৩৫)। এ ঘটনায় আহত হয়েছে নিহতের চার বছরের শিশু কন্যা মোছা. তোয়াহা আক্তার। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী রুকশানা বেগমকে একই বাড়ির মৃত ওয়ারিছ আলীর ছেলে মো. জসিম উদ্দিন (২৬) পূর্ববিরোধের জেরে প্রথমে উত্ত্যক্ত করে। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম উদ্দিন ধারালো বটি দা দিয়ে রুকশানা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় আহত হয় তার শিশু কন্যা তোয়াহা আক্তারও। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুকশানা বেগমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহত রুকশানা বেগম জসিম উদ্দিনের আপন চাচি। অভিযুক্তকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ