সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

ধোপাজানে ভাঙন : হুমকিতে গ্রাম ও ফসলি জমি

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১১:৩০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১২:৫৯:০৫ পূর্বাহ্ন
ধোপাজানে ভাঙন : হুমকিতে গ্রাম ও ফসলি জমি
জিয়াউর রহমান ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের পুরান মথুরকান্দি ও আদাং গ্রামের পার্শ্ববর্তী ধোপাজান-চলতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে। ফলে নদী তীরবর্তী কয়েকটি গ্রামে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। স্থানীয়দের আশঙ্কা, নদীর পাড় পুরোপুরি ধসে গেলে পুরান মথুর কান্দির উত্তরাংশ, আদাং ও সোনার পাড়া গ্রামের একাংশ, হাজার হাজার একর ফসলি জমি এবং অসংখ্য বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাবে। হুমকির মুখে পড়বে ইউনিয়নের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা।

এলাকাবাসী জানান, এমন ভাঙন আগে কখনো দেখা যায়নি। পানির চাপ বাড়ার সাথে সাথে নদীর পাড় ভেঙে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলাম জনি বলেন, নদী ভাঙনের কারণে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় কৃষকরা চলাচল করতে পারছে না। বর্ষা মৌসুমে গবাদি পশু পালনেও সমস্যায় পড়ছি।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি মিললেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি