সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

জামালগঞ্জে মাদক নির্মূলে গ্রামবাসীর প্রতিরোধ সভা: সর্বাত্মক সহযোগীতার আশ্বাস ওসি'র

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ১১:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০১:১৪:১৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে মাদক নির্মূলে গ্রামবাসীর প্রতিরোধ সভা: সর্বাত্মক সহযোগীতার আশ্বাস ওসি'র ছবি : মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সভা চলছে।
মোবায়েজীদ বিন ওয়াহিদ::
জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম সাচনা বাজারে মাদকাসক্ত বেড়ে যাওয়ায় সচেতন এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
শনিবার সকালে উত্তর কামলাবাজ গ্রামের কৃষ্ণতলা মন্দির সংলগ্ন মুনসুর আলীর বাড়ির মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল মোতালিব।

উপজেলা যুবদল নেতা এমদাদুর রহমান হিরনের সঞ্চালনায় আলোচনা সভায় এলাকাবাসী কীভাবে মাদক প্রতিরোধ করা যায় সে বিষয়ে মতামত পেশ করেন। মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করেন। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয় এবং মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়।
সভায় মাদক নির্মূলে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যারা গ্রামে মাদক নির্মূলে নিয়মিত সভা করবে। মাদকাসক্তের পিতামাতার সাথে মাদক গ্রহণ রোধে আলোচনা করবে। প্রতি সপ্তাহে মহল্লায় টহল প্রদান করবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া হবে।

এছাড়া সভায় কালাগাজীর বাড়ি হতে কৃষ্ণতলার সরকারি খাল অবৈধ দখল ও বিভিন্ন বাড়ির টয়লেটের খোলা ময়লা ফেলা বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরন বলেন, এধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমিসহ আমাদের সংগঠনের সবাই এই কাজের সাথে থাকবো। যে কোনো মূল্যে যুব সমাজকে মাদকের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমরা বদ্ধ পরিকর।
সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম কালা মিয়া মেম্বার বলেন, আমরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রথমে হুশিয়ারি করে দিবো। পরবর্তীতে আইনের আওতায় আনা হবে।
সাবেক ইউপি সদস্য সুহেল আহমেদ বাচ্চু বলেন, আমরা সুন্দর একটি সমাজ বিনির্মানে সকলের সহযোগিতা চাই। মাদককে এই সমাজ থেকে নির্মূল করতে যা যা করা লাগে আমরা তাই করবো। তবুও মাদকের সাথে কোনো আপোষ নয়।
বর্তমান ইউপি সদস্য খন্দকার মুজিবুর রহমান বলেন, গ্রামের এই উদ্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। প্রশাসনের কাছেও আমরা শতভাগ সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি।
এ ব্যাপারে মাদক নির্মূলে উদ্যোগ গ্রহনকারীর অন্যতম সদস্য মো. বাদশা মিয়া বলেন, আমাদের যুবসমাজ দিনে দিনে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। যা আমরা উপলব্ধি করতে পারছি। এই সমাজ ও ভবিষ্যত প্রজন্মকে আলোর পথ দেখানো আমাদের দায়িত্ব। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। সোমবারে আমরা জামালগঞ্জের ওসি, ইউএনও ও ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করবো।

সভায় উপস্থিত ছিলেন মো. মিছির আলী, সীতেশ রায় চৌধুরী, নয়ন দেবনাথ, আনোয়ার আলী, ফজলুল হক, আবুল কাশেম, ইউপি সদস্য খন্দকার মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. সুহেল আহমেদ বাচ্চু, আবুল কালাম (কালা মিয়া), জয়নাল আবেদীন বাদশা, খন্দকার শহিদুল ইসলাম, আবু জাহের মিয়া, মানিক মিয়া, মো. মুক্তার হোসেন, খন্দকার ইনসান আহমেদ মনির, আবু সুফিয়ান, সহ প্রায় দুই শতাধিক মানুষ।

এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উত্তর কামলাবাজ গ্রামের মাদকবিরোধী উদ্যোগকে স্বাগত জানাই। উপজেলার প্রতিটি গ্রামের মানুষ যদি এভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন অপরাধ নির্মূলে এগিয়ে আসেন, তাহলে সমাজ থেকে অপরাধ কমে যাবে। জামালগঞ্জ থানা পুলিশ মাদক, চোরাচালান, জুয়ার বিরুদ্ধে আপনাদের পাশে আছে। আমি এই থানায় যোগদানের পর থেকে সবচেয়ে বেশি রেকর্ড পরিমান মাদকের অভিযান ও মাদক জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন