সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরের বিশ্রাম প্রয়োজন

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ১২:১৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ১২:১৫:০৯ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরের বিশ্রাম প্রয়োজন
টাঙ্গুয়ার হাওর কেবল একটি পর্যটন গন্তব্য নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক দুর্লভ রতœ। রামসার স্বীকৃত এই আন্তর্জাতিক জলাভূমি আজ বিপন্ন -অতিরিক্ত পর্যটন, অনিয়ন্ত্রিত হাউসবোট, প্লাস্টিক বর্জ্য আর উচ্চ শব্দের চাপ সহ্য করতে করতে হাঁপিয়ে উঠেছে টাঙ্গুয়া। ঈদসহ ছুটির দিনে হাজার হাজার মানুষ ভিড় করছেন হাওরে। অথচ সংরক্ষিত এলাকাগুলোতে নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না কোনো নিয়ম। বন্যপ্রাণী পালিয়ে যাচ্ছে, মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, গাছপালা উজাড় হচ্ছে। আমরা মনে করি, টাঙ্গুয়ার হাওরের বিশ্রাম দরকার। কিছুদিনের জন্য হলেও হাওরকে দিতে হবে নিস্তব্ধতা, বিশ্রাম ও পুনরুদ্ধারের সময়। তাই জরুরি ভিত্তিতে পর্যটন নিয়ন্ত্রণ, হাউসবোটের লাইসেন্সিং, নির্ধারিত এলাকা ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা এবং দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন। টাঙ্গুয়াকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে। না হলে এই জলাভূমি হারিয়ে যাবে, আর ফিরিয়ে আনা যাবে না এর প্রকৃতি ও প্রাণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প