সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৫০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৫০:০৬ পূর্বাহ্ন
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের অফিসার, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনূর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও সুলতানা জেরিন, খেলাফত মজলিস নেতা সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ইমনদ্দোজা ইমনসহ সকল ইউএনও ও অন্যান্য কর্মকর্তাগণ। সভায় পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বিক্রির বিষয়ে আলোচনা হয়। চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান, গ্রাম আদালত আরও কার্যকর, টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম এবং ডিলার পরিবর্তন, কোভিড বিষয়ে সতর্ক থাকার অনুরোধ, সুনামগঞ্জ সদর হাসপাতালে নানা অনিয়ম দুর্নীতির চিত্র তোলে ধরা হয়। এছাড়া সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অধীনস্থ ধোপাজান নদীর বালু-পাথর লুটপাট, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন বিষয়াদি আলোচনায় উঠে আসে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জেলার আইন-শৃঙ্খলার অনেক সন্তোষজনক। আরও যাতে ভাল করা যায় সেজন্য সকল সেক্টরের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জনসাধারণের সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স