সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

হাওর থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৭

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৫২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৫২:৫১ পূর্বাহ্ন
হাওর থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৭
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার হোল ডুয়ারী হাওর থেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগে শনিবার রাত সোয়া ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে এক হাজার ঘনফুট বালু ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের মো. আব্দুল হক (৩০), কালিহালা গ্রামের মো. চাঁন মিয়া(৪৭), বিশনাপুর গ্রামের মো. মানিক মিয়া(৩৮), তিওর জালাল গ্রামের আলম মিয়া (৩২), নল্লাপাড়া গ্রামের মো. সেকুল মিয়া (৩৫), ডায়েরকান্দা গ্রামের মো. মুক্তার মিয়া (২৫) ও মো. রফিকুল মিয়া (২৬)কে আটক করে পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে দুটি ড্রেজার মেশিন সরিয়ে নেন ঘটনায় জড়িতরা। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে রবিবার সকালে থানায় মামলা করেছেন। আটক থাকা সাতজনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স