সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

হত্যা মামলা থেকে বিএনপি নেতা নূর আলীর নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৮:১৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৮:১৬:৪৫ পূর্বাহ্ন
হত্যা মামলা থেকে বিএনপি নেতা নূর আলীর নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলীকে আসামি করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামছুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান, এবাদুর রহমান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুর রহমান মানিক প্রমুখ। মানববন্ধনে উপজেলা বিএনপি নেতা জিতু মিয়া, আকবর আলী, আমির মিয়া, রেজাউল করিম রাজু, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ মিয়া, তালেব মিয়া, যুবদল নেতা আবুল হাসনাত, হাবিবুর, রায়হান মিয়া, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুল করিম মাসুম, শাহাদাত হোসেন কামরান, সুমন আহমদ, সিদ্দিকুর রহমান পাপ্পু ও আল আমিনসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও এখনও বিএনপি নেতাদের মিথ্যা মামলার আসামি করে হয়রানি করছে স্বৈরাচারের দোসররা। যারা গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় এই এলাকায় বিএনপি নেতাদের নানাভাবে অত্যাচার নিপীড়ন করেছিল তারাই নিজেদের পারিবারিক বিবাদে হানিফ আলী নিহত হওয়ার ঘটনায় সজ্জন রাজনীতিবিদ নূর আলীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করেছে। মূলত এই ঘটনার সাথে নূর আলীর কোন সম্পৃক্ততা নেই। আমরা সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্তপূর্বক অনতিবিলম্বে নূর আলীর নাম এই মামলা থেকে প্রত্যাহার করা হোক এবং অনতিবিলম্বে প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে। যদি নুর আলীকে এই মামলা থেকে অব্যাহতি না দেয়া হয় তাহলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি এই এলাকার আপামর জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক