সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

গৌরারং ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০১:০১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৪১:৩২ পূর্বাহ্ন
গৌরারং ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গৌরারং ইউনিয়নের টুকেরবাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী। সভায় বক্তব্য রাখেন ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফুল মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ, জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা বিএনপি নেতা নুর উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, বিএনপি নেতা মইনুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, অ্যাড. শাহীনুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আমিন।

এছাড়াও বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি নেতা ডা. ফারুক আহমদ, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সালেহ আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রউফ, ৫নং ওয়ার্ড বিএনপি সদস্য আয়ূব আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সামছুল হক, ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ শাহাব উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য আকুল আলী, ২নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম।

কর্মীসভায় তৃণমূলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে সমর্থন জানান। বক্তারা নূরুল ইসলাম নূরুলকে সংসদ সদস্য হিসাবে প্রার্থী মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবি জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ আকবর আলী বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে দলের চালিকাশক্তি। তৃণমূলের নেতাকর্মীদের ভালবাসার কাছে আমাদের দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নিশ্চয়ই বিবেচনায় নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের দাবিকে গুরুত্ব দিবেন বলে আশাবাদ ব্যক্ত করি। তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবক’টি আসনে দলের জনপ্রিয় ও তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের সাথে যার আত্মার সম্পর্ক রয়েছে, কেবল তাদেরকেই দল মনোনয়ন দিলে এইসব আসনে জয়লাভ করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক