সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গভীর রাতে আটক পাউবো’র জিও ব্যাগ ভর্তি ট্রাক

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন
গভীর রাতে আটক পাউবো’র জিও ব্যাগ ভর্তি ট্রাক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজার এলাকায় বিশ্বম্ভরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের একটি ট্রাকে করে আনা জিও ব্যাগ আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক পশ্চিম বাজারে এসে একটি দোকানের সামনে পার্ক করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটির চালককে জিজ্ঞেস করেন। চালক জানায়, এটি সরকারি মালামাল - বিশ্বম্ভরপুর পানি উন্নয়ন বোর্ড থেকে এনে এখানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত একজন বলেন, রংগারচর ইউনিয়নের হরিনাবাটি গ্রামের বাসিন্দা জসিম নামে এক ব্যক্তি দাবি করেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আলামিন তার আত্মীয় এবং তিনিই তাকে জিও ব্যাগ রাখার অনুরোধ করেন।
আলমিন বলেন, “বিশ্বম্ভরপুর থেকে কিছু জিও ব্যাগ কাজের প্রয়োজনে এনে এখানে রাখা হয়েছে। পরে প্রয়োজন হলে আবার নিয়ে যাওয়া হবে।” তবে এত রাতে সরকারি মাল কেন আনা হলো, এই প্রশ্নের জবাবে তিনি নিরুত্তর ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর থানায় খবর দেওয়া হয়। পরে থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আসাদ ও তার সঙ্গীয় ফোর্স এসে ট্রাকসহ জিও ব্যাগ জব্দ করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, সরকারি মালামাল হিসেবে জিও ব্যাগগুলো বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী