সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জামালগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১৩:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি ::
“বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান” - প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভীমখালী ইউনিয়নের মানিগাঁও পয়েন্টে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ব্লাড ব্যাংক জামালগঞ্জ-এর আয়োজনে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যা¤েপইন স¤পন্ন হয়েছে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মাঝে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং রক্তদানের প্রতি উৎসাহ প্রদান করা। মুমূর্ষু রোগীকে জরুরি সময়ে রক্তের সহজলভ্যতা নিশ্চিত করা যায় এবং একটি প্রাণ রক্ষা সম্ভব হয়। ক্যা¤েপইনে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অভিজ্ঞ মেডিকেল টিম উপস্থিত থেকে সেবাগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তা করেন। এই সেবার মাধ্যমে আগ্রহীদের রক্তদাতা হিসেবে ব্লাড ব্যাংকের ডাটাবেজে অন্তর্ভুক্ত করার সুযোগও প্রদান করা হয়। উক্ত ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেছেন পর্তুগাল প্রবাসী ও সমাজসেবক মো. আব্দুল হালিম রুমেল। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হিমেল আলীম, সাধারণ স¤পাদক তারেক আহমেদ, সাংগঠনিক স¤পাদক খোকন মিয়া, সহ-অর্থ স¤পাদক আব্দুস সামাদ আফিন্দী, ব্লাড ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার মো. উজ্জ্বল হোসেন, তৈয়বুর রহমান, সায়েম আহমেদ, মোস্তাক আহমদ, এমএ রহমান, আলী এহসান জুবেল, সদস্য আবু ইউসুফ নাঈম, লিটন মিয়া, জামিল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা