সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

চুরির অপবাদ দিয়ে ৫ যুবককে পিলারে বেঁধে নির্যাতন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ০৯:৫২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ০৯:৫২:১৩ পূর্বাহ্ন
চুরির অপবাদ দিয়ে ৫ যুবককে পিলারে বেঁধে নির্যাতন
তাহিরপুর প্রতিনিধি :: তাহিরপুরে চুরির অপবাদ দিয়ে ৫ জনকে আটক করে সারারাত নির্যাতন করার অভিযোগ উঠেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে তাহিরপুর সদর বাজারে ইয়াসিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে নির্যাতনের শিকার হওয়া স্বজনরা। নির্যাতনের শিকার যুবকরা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাজ উদ্দিন (২৫), বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে সরোয়ার হোসেন (৩০), গোল আহমদের ছেলে জয় হোসেন (২৪), ছোবাহান মিয়ার ছেলে মশিবুর রহমান (২৬), একই ইউনিয়নের সুহেল মিয়ার ছেলে মওদুদ মিয়া (২৬)। ভুক্তভোগী সূত্রে জানা যায়, দেড় মাস পূর্বে উজান তাহিরপুর গ্রামের রবি আওয়ালের ছেলে দোকানদার ইয়াছিন মিয়ার বাড়ির পাশে একটি চুরি হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাত ২টার দিকে দোকানের সামনে সাজ উদ্দিন ও মশিবুরকে চোর সদস্য বলে দোকানদার ইয়াসিন। এনিয়ে কথা কাটাকাটি হয় সাজ উদ্দিন ও মশিবুরের সাথে। পরে ঘটনাস্থলে ইয়াসিনের স্বজনরা উপস্থিত হয়ে সাজ উদ্দিন ও মশিবুরসহ তাদের আরো তিন বন্ধু মওদুদ, সরোয়ার ও জয় হোসেনকে আটক করে। সারা রাত তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অত্যাচার নির্যাতন করে। পরে ভোর হলে তাদের জনসম্মুখে নির্মাণাধীন উজান তাহিরপুর জামে মসজিদের পিলারে বেঁধে নির্যাতন করে। বিষয়টি জানাজানি হলে নির্যাতিতদের স্বজনরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে ইয়াসিনের বাড়িতে হামলা করতে এগিয়ে আসে। তখন সেনা সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তারা ইয়াসিন মিয়াকে তাদের হেফাজতে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে তাহিরপুর থানা এসআই আবুল কালাম জানান, ইয়াছিন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম থানায় নিয়ে আসে। স্থানীয়রা এখনও কোন অভিযোগ করেনি। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি শালিসের মাধ্যমে সমাধান করবে বলে থানায় একটি লিখিত দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন