সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী এমএ সাত্তারের মতবিনিময়

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী এমএ সাত্তারের মতবিনিময়
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এমএ সাত্তারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকাল ৩টায় জগন্নাথপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, শিক্ষানুরাগী সমাজ সেবক এমএ সাত্তারের আয়োজনে শান্তিগঞ্জ বাজারস্থ কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম নাছির আহমেদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ সাত্তার। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়নপ্রাপ্ত হয়েছিলেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন বাবলু, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম নাছির আহমেদ, উপজেলা যুবদল নেতা কাবিদুল ইসলাম, ফয়সাল আহমেদ বিপ্লব, জাবেদ মিয়া সুহেল মিয়া বাবুল, আজিজ, মনোয়ার মিনু, আজাদ মিয়া প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ