সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ১০:০৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ১০:০৩:২০ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্রদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র আর্থিক সহযোগিতায় এবং জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে গত মঙ্গলবার (১৭ জুন) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৭২ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ৩০ জন দরিদ্র ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনরা আধুনিক প্রযুক্তির সহায়তায় কৃত্রিম লেন্স স্থাপন করে সফলভাবে এসব অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। সেবাগ্রহণকারীরা উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশন শেষে আয়োজিত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দেশব্যাপী চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন আমাদের সুনামগঞ্জের কৃতীসন্তান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়। তিনি আরও বলেন, স্যারের এই উদ্যোগ গ্রামের অসহায় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহা রাফি এবং জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প