সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

জামালগঞ্জে কৃষি মেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ১১:৪২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ১১:৪২:৪৭ অপরাহ্ন
জামালগঞ্জে কৃষি মেলা অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় ইএলএসআরপি প্রকল্পের আওতায় কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জামালগঞ্জ রেজিস্ট্রি মাঠে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আয়োজনে কৃষি মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। মাঠ সহায়ক কল্যাণব্রত তালুকাদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ জামালগঞ্জের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদ, জামালগঞ্জ সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নূরুল হুদা, উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন জামিল হোসেন, সমরাজ মিয়া, আমির হোসেন প্রমুখ। কৃষি মেলায় ১০টি স্টল অংশগ্রহণ করে। মেলার মাধ্যমে বসতভিটায় সবজি চাষ, দেশীয় ধান ও সবজি বীজ সংরক্ষণ, উন্নত পদ্ধতিতে গবাদি পশু পালন, পরিবেশ ভারসাম্য রক্ষায় চারা উৎপাদন, বিকল্প জীবিকায়ন, উন্নত চুলার ব্যবহারসহ কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন প্রদর্শনী করা হয়। অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি ধরণের চাষীরা ভবিষ্যতে কৃষিতে উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলায় অংশগ্রহণকারী কৃষক কৃষাণীদের মধ্যে বিনামূল্য গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী