সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্যা পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার, এলাকায় মাইকিং ফিফা বিশ্বকাপ দেখাবে বিটিভি, স্বত্ব কিনলো ৭৩ কোটি টাকায় পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রতিপক্ষের মারধরে ব্যবসায়ী নিহত দেড় কোটি টাকা বরাদ্দের খাল খননে দুর্নীতির অভিযোগ শিশু রামিসা হত্যা : সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদন্ড সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:০২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:০২:৫৭ পূর্বাহ্ন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার :: ‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিড়ি - এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন, সুনামগঞ্জ, সিলেট আঞ্চলিক শ্রম দপ্তর এবং সিলেট কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর-এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশুরা অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা শিশুশ্রম প্রতিরোধের পক্ষে ¯েøাগান দেন এবং শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। এটি একটি গভীর ক্ষত যা আমাদের সমাজের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের কাঁধে ভর করেই একটি জাতি উন্নতির শিখরে আরোহণ করে। কিন্তু যখন এই শিশুরা তাদের খেলার ছলে, স্কুলে যাওয়ার বয়সে শ্রমে নিযুক্ত হয়, তখন তাদের শৈশব কেড়ে নেওয়া হয়, তাদের স্বপ্নগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। এটি কেবল তাদের ব্যক্তিগত ক্ষতি নয়, এটি একটি জাতির সামগ্রিক অগ্রগতির পথেও বড় বাধা। তিনি আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধের এই আন্দোলনে আমাদের সকলকে শামিল হতে হবে। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। একটি সুস্থ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে পারব। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যম - সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ব্যাধি থেকে মুক্তি পেতে চাই। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জাকির হোসেন, সিলেট আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক অধীর চন্দ্র বালা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য প্রমুখ। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ শাখা, মিডিয়া সেল) শাহীনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুশ্রমের ভয়াবহতা তুলে ধরেন এবং এর প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহবান জানান। তারা বলেন, শিশুদের সুশিক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স