সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মাদকাসক্ত ছেলেকে হত্যা করেন বাবা, সহযোগিতা করেন মা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:০৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:৫৩:২২ পূর্বাহ্ন
মাদকাসক্ত ছেলেকে হত্যা করেন বাবা, সহযোগিতা করেন মা
সুনামকণ্ঠ ডেস্ক ::
নারায়ণগঞ্জের ফতুল্লায় জনি সরকার (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘটনাস্থলের পাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুসন্ধান করে নিহতের বাবা করুণা সরকারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদে করুণা সরকার ছেলেকে হত্যার কথা স্বীকার করেন। মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে করুণা সরকার ও তার স্ত্রী মিলে হত্যা করে লাশ গুম করার জন্য বস্তায় ভরে ড্রেনে ফেলে দেন। এ ঘটনায় করুণা সরকার ও অসিতা রানি সরকারকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানা কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান। গ্রেফতাররা হলেন- নিহতের বাবা করুণা সরকার ও মা অসিতা রানি সরকার। তারা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা তিন সন্তান নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকতেন।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ফতুল্লার লালখাঁ শিহাচর এলাকার দুলাল পুলিশের ভাড়া বাসায় স্ত্রী অসিতা রানি সরকার, একমাত্র ছেলে জনি সরকার ও দুই মেয়েকে নিয়ে বসবাস করছিলেন করুণা সরকার। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকরি করেন তিনি। ছেলে জনি সরকার স্থানীয় মাদকাসক্ত ও বখাটে যুবকদের সঙ্গে চলাফেরা করে নিজেও মাদকাসক্ত হয়ে পড়েন এবং বখাটেপনা করেন। মাদকের টাকার জন্য প্রায় সময় জনি তার বাবা-মাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো। মাদকাসক্ত ছেলের অত্যাচার নির্যাতনের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠেন বাবা করুণা সরকার ও মা অসিতা রানি সরকার।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গত ১৬ জুন রাতেও জনি মাদকের টাকার জন্য তার বাবা ও মাকে মারধর করে। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখমন্ডলে আঘাত করেন তার বাবা করুণা সরকার। একপর্যায়ে ঘুমন্ত জনির দেহ নিথর হয়ে পড়লে তার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার মা অসিতা রানি সরকারের সহযোগিতায় হাত-পা বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে গভীর রাতে সড়কের পাশে ড্রেনে ফেলে দিয়ে বাসায় চলে যান করুণা সরকার।
পরদিন ১৭ জুন সকালে ওই ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় জনির লাশ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

তিনি আরও বলেন, এ লাশ উদ্ধারের ঘটনায় নিহত জনির বাবা করুণা সরকার নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্ত ও সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণে বেরিয়ে আসে হত্যাকান্ডের এই চাঞ্চল্যকর রহস্য। সেই ভিডিওতে দূর থেকে এক ব্যক্তির অস্পষ্ট ফুটেজ দেখা যায়। সেই ব্যক্তির চলাফেরা ও আচরণ দেখতে তার বাবা করুণা সরকারের মতো। এর ফলে নিহত জনির বাবা ও মাকে বুধবার (১৮ জুন) রাতে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ছেলেকে হত্যার কথা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেন তারা।
এ বিষয়ে জানাতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, জনি সরকারের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা করুণা সরকার নিজে বাদী হয়ে মামলা করলেও এখন তিনি আসামি। আর তার এই কাজে সহযোগী হিসেবে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। এখন পুলিশ বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করবে।
এর আগে, গত মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকার সড়কের পাশের ড্রেন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জনি সরকার নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর নিহতের বাবা করুণা সরকার বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে পুলিশ তদন্তে নেমে রহস্য উন্মোচন করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন