সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

টাঙ্গুয়ার হাওর বাঁচাতে এখনই পদক্ষেপ জরুরি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:২১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:২১:২০ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওর বাঁচাতে এখনই পদক্ষেপ জরুরি
বাংলাদেশের প্রকৃতিসমৃদ্ধ এক বিস্ময় টাঙ্গুয়ার হাওর আজ নিজের অস্তিত্ব রক্ষায় লড়ছে। বর্ষা ও হেমন্তে দুই রূপে বিভোর এ হাওর এক সময় ছিল মিঠাপানির মাছ, পরিযায়ী পাখি ও জলজ জীববৈচিত্র্যের এক অপূর্ব আশ্রয়। অথচ আজ এই হাওর যেন নিজেরই মানুষের হাতে আক্রান্ত - প্রকৃতি, পরিবেশ ও স¤পদ হারিয়ে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এক সময়কার দুই লাখ পাখির বিচরণভ‚মি আজ সংকুচিত হয়ে মাত্র ২৩ হাজার পরিযায়ী পাখির ভরসাস্থলে রূপ নিয়েছে। এ ক্ষয় শুধু সংখ্যার নয়, বরং আমাদের সামগ্রিক পরিবেশবোধ ও স¤পদ সংরক্ষণের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। হিজল-করচ গাছের জঙ্গল আজ উজাড়, জলজপ্রাণীর নিরাপদ আশ্রয় নেই, ধ্বংস হয়েছে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, হারিয়েছে দেশীয় মাছ, বন আর প্রাণবৈচিত্র্য। এ যেন ‘জলের মরুভ‚মি’। এ সংকটের মূলেই আছে অনিয়ন্ত্রিত পর্যটন, অনুমোদনহীন হাউসবোট, ইঞ্জিনচালিত নৌকার বেপরোয়া চলাচল, উচ্চশব্দে গান-বাজনা, ওয়াচ টাওয়ারে জনসমাগম, নোংরা বর্জ্য ও দূষণ। এটি শুধু টাঙ্গুয়ার পরিবেশ নয়, দেশের দ্বিতীয় রামসার সাইটের মর্যাদাকেও বিপন্ন করে তুলছে। আইইউসিএন-এর রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পর থেকে হাওরটি কার্যত অভিভাবকহীন। প্রশাসনিক নজরদারির অভাব, দুর্বল নীতিনির্ধারণ ও বাস্তবায়নের ব্যর্থতায় হাওর আজ পর্যটননির্ভর আয়ের এক হঠকারী ফাঁদে আটকে পড়েছে। এই পরিস্থিতিতে কী করণীয়? আমরা মনে করি, প্রথমত, পর্যটন নিয়ন্ত্রণ ও সংস্কার জরুরি। পর্যটন বন্ধ না করেও তা হতে হবে পরিবেশবান্ধব ও সীমিত। হাওরের মূল এলাকায় ইঞ্জিনচালিত নৌকা নিষিদ্ধ, হস্তচালিত নৌকা উৎসাহিত করতে হবে। হাউসবোট অনুমোদনের ক্ষেত্রে কঠোর মানদন্ড আরোপ করতে হবে। দ্বিতীয়ত, বাস্তবসম্মত পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা চাই। স্থানীয় মানুষকে স¤পৃক্ত করে গঠন করতে হবে একটি সক্রিয় মনিটরিং টাস্কফোর্স, যাতে প্রশাসন, পরিবেশবিদ, স্থানীয় জনগোষ্ঠী ও গণমাধ্যম একসঙ্গে কাজ করতে পারে। তৃতীয়ত, হাওরের চারপাশে গাছপালা রক্ষা ও পুনঃবনায়ন কার্যক্রম গ্রহণ করতে হবে। চায়না দুয়ারি জাল, বৈদ্যুতিক শকসহ ধ্বংসাত্মক মাছ ধরার সব পদ্ধতি নিষিদ্ধ করে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে। চতুর্থত, হাওরকেন্দ্রিক ব্যবসা ও ইজারা সংস্কৃতি পর্যালোচনা করে সুশাসনের আওতায় আনতে হবে। স্থানীয়দের বিকল্প জীবিকা নিশ্চিত করতে হবে, যাতে তারা হাওর ধ্বংস করে জীবিকা নির্বাহে বাধ্য না হয়। আমরা মনে করি, টাঙ্গুয়ার সংকট কেবল একটি হাওরের সংকট নয়, এটি বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রাকৃতিক স¤পদ এবং পরিবেশ সংরক্ষণ সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মানদন্ড। আমাদের ভুলে গেলে চলবে না, প্রকৃতি যত বড়, তা একদিন শেষও হয়ে যেতে পারে- যদি আমরা অবহেলা করি। সরকার, প্রশাসন, স্থানীয় মানুষ, পরিবেশবাদী সংস্থা ও গণমাধ্যম - সবার একযোগে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। নয় কুড়ি কান্দা, ছয় কুড়ি বিলের টাঙ্গুয়াকে আজই বাঁচাতে হবে, না হলে আগামী প্রজন্ম শুধু এর গল্পই শুনবে, রূপ দেখবে না কখনও।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ