সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারের ওপর কঠোর নজরদারি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:৪৮:৩০ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারের ওপর কঠোর নজরদারি
সুনামকণ্ঠ ডেস্ক ::
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ফেসবুক ব্যবহারের ওপর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করে ও এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিতের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে।
নির্দেশনায় জানানো হয়- সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। ১ নম্বর সূত্রে উল্লেখিত আদেশে বিভাগীয় পর্যায়ে ৭ সদস্য, জেলা পর্যায়ে ৬ সদস্য এবং উপজেলা থানা পর্যায়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়। এতে আরও বলা হয়- ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির দুটি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সভার কার্যবিবরণী মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। মাঠ পর্যায়ের মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করবে। তারা প্রতি মাসে সভা আয়োজন, প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতিমাসে উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগের সমন্বিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির কাছে পাঠাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ