সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৮:৫৪:২৩ পূর্বাহ্ন
১১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে চিনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চিনাকান্দি বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২১০/১০ এর প্রায় ২০০ গজ ভেতরে রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ঔষধ, কসমেটিকস ও মেহেদী জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬৯৫ প্যাকেট ভারতীয় ঔষধ, ১৩৯ প্যাকেট কসমেটিকস ও ৩৬০ পিস মেহেদী, যার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আটককৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স