সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সুনামগঞ্জ শহরে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:২৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৩০:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ শহরে শিশুর মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় মোছা. নূর জাহান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে একটি প্রাইভেট কারের দরজায় ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়েছে। নিহত নূর জাহান পৌর শহরের মল্লিকপুর এলাকার ঝরণা বেগমের কন্যা। জানা যায়, দুর্ঘটনার সময় শিশু নূর জাহানের মা পানসী রেস্টুরেন্টের সামনে পার্কিং করা একটি প্রাইভেট কারের চালকের কাছে ভিক্ষা চাইতে যান। চালক তাকে ২০ টাকা দেন। এরপর শিশুটির মা গাড়ির মালিকের কাছে ভিক্ষা চাইতে গেলে শিশু নূর জাহান দৌড়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে একজন যাত্রী নামার জন্য দরজা খুললে শিশুটির শরীরে সজোরে ধাক্কা লাগে। ধাক্কায় শিশুটি সড়কে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে শিশুটির শরীরে কোনো রক্তক্ষরণের চিহ্ন ছিল না বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আবু আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স