সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

শাবিপ্রবি’র ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৪৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:০৮:৫৬ পূর্বাহ্ন
শাবিপ্রবি’র ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি
সুনামকণ্ঠ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। কমিটির অন্যরা হলেন- সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার (২০ জুন) ওই শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ এবং গোপনে ভিডিও ধারনের অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষার্থী এবং অজ্ঞাতনামা আরও তিনজনের নামে মামলা হয়েছে। মহানগর কোতোয়ালি থানায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে জানা গেছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২ মে রাত আনুমানিক ৮টার দিকে সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা শিক্ষার্থীকে ধর্ষণ করে। সেসময় গোপনে তার অশ্লীল স্থিরচিত্র এবং ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিকভাবে মর্যাদা ক্ষুণœ করার উদ্দেশ্যে ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয় মামলার এজাহারে। মামলার আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে। আইন অনুযায়ী, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ