সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বন্দর রক্ষা ও করিডোর বাতিলের দাবিতে রোডমার্চ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৩:০০ অপরাহ্ন
বন্দর রক্ষা ও করিডোর বাতিলের দাবিতে রোডমার্চ
সুনামকণ্ঠ ডেস্ক :: চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার পরিকল্পনা ও রাখাইনে করিডোর স্থাপনের উদ্যোগ বাতিলের দাবিতে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক রাজনৈতিক জোট। শনিবার (২১ জুন) বিকেলে পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সূচনা বক্তব্য রাখেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক নাসির উদ্দিন নসু। আরও বক্তব্য দেন বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, জাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা। নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কো¤পানির হাতে তুলে দিতে চাইছে, যা দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন হয়। লাভজনক এই বন্দর ইজারা দিলে বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে এবং দেশীয় শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। তারা অভিযোগ করেন, রাখাইনে করিডোর স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্রাজ্যবাদী ছায়াযুদ্ধে জড়ানোর অপচেষ্টা চলছে। পশ্চিমা দেশগুলোর চাপের মুখে বাংলাদেশকে ভূ-রাজনৈতিকভাবে ব্যবহার করার ষড়যন্ত্র হচ্ছে, যা দেশের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মার্কিন ইন্টারনেট কোম্পানি স্টারলিংক ইতোমধ্যে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে, যা কেবল ইন্টারনেট সেবা নয়, বরং সামরিক ও রাজনৈতিক নজরদারির ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে তুরস্ক ও কাতারকে অস্ত্র কারখানা স্থাপনের সুযোগ দেওয়ার উদ্যোগও প্রশ্নবিদ্ধ বলে তারা উল্লেখ করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ জুন সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। ঢাকা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ, কুমিল্লা হয়ে ফেনীতে রাত্রিযাপন শেষে ২৮ জুন মিরসরাই, সীতাকু- হয়ে চট্টগ্রাম বন্দরের সামনে গিয়ে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সংহতি বিক্ষোভ কর্মসূচিও পালিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ