সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

আজ সাবেক তিন সিইসির নামে মামলা দেবে বিএনপি

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৪:১৭ অপরাহ্ন
আজ সাবেক তিন সিইসির নামে মামলা দেবে বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নামে রোববার (২২ জুন) মামলা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (২১ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধিদল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর তারা বেলা পৌনে ১১টায় শেরেবাংলা থানায় মামলার আবেদন করবেন। বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনগুলোতে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত করতে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত দিয়েছে। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কেএম নূরুল হুদার অধীন ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীন কমিশন স¤পন্ন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন