সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আগামী নির্বাচন নিরপেক্ষ না হলে বড় দুর্যোগ দেখা দেবে : গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৫৬:৫৭ অপরাহ্ন
আগামী নির্বাচন নিরপেক্ষ না হলে বড় দুর্যোগ দেখা দেবে : গোলাম পরওয়ার
সুনামকণ্ঠ ডেস্ক ::
অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজন করতে না পারলে জাতির সামনে বড় দুর্যোগ দেখা দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যকালে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। জামায়াত নেতা বলেন, নির্বাচন যখনই হোক, সেই নির্বাচন নিরপেক্ষ করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশবাসীর কাছে যে কমিটমেন্ট করেছে, সেদিকে সরকারকে সোজা থাকতে হবে। কোনো পাশে ঝুঁকলে হবে না। মাঝখানে সরকার জাতির সামনে সংশয় সৃষ্টি করেছিল। আপনার হাতে নির্বাচন ব্যর্থ হয়ে পড়লে, নিরপেক্ষ না হলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেই নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামায়াতের কোনো বাধ্যবাধকতা নেই মন্তব্য করে দলের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টর সংস্কার করতে হবে। কেননা, বিগত সরকারের সময়ে সব সেক্টর দুর্নীতিতে তছনছ হয়ে গেছে। আইন, বিচার, সংবিধানসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলো অবশ্যই সংস্কার করতে হবে আর বাকিগুলো নির্বাচিত সরকার এসে করবে। আসল কাজগুলো সংস্কার না হলে রাজনৈতিক দল ক্ষমতায় এলে সংস্কার ব্যাহত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি। তার কারণ স্থানীয় সরকারের কাঠামো না থাকায় জনদুর্ভোগ বাড়ছে। উন্নয়ন প্রকল্প এখন সরকারি অফিসারের হাতে সীমাবদ্ধ। দুর্নীতি, ব্যক্তিপূজা, স্বজনপ্রীতিতে অর্থ আত্মসাতের সুযোগ তারা পাচ্ছে। অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ কমাতে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এ ছাড়া যেকোনো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে আমরা আশঙ্কা করি কালোটাকা, পেশিশক্তি দিয়ে তারা স্থানীয় সরকারের সব সেক্টরে তাদের লোকজন বসাবে। এই নির্বাচনে দলকে ভোট দেবে, ব্যক্তিকে নয়। ‘দলের চেয়ে ব্যক্তি বড়’ নীতির রাজনীতি করে জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে। তারা আজ উন্নয়নশীল দেশ। আর আমরা উন্নয়ন ঘটাতে পারিনি অনৈক্যের কারণে। আমাদের বিভক্তি উন্নয়ন ব্যাহত করছে। দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই। এই নির্বাচনে কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকার হরণ করে, কালোটাকা ও পেশিশক্তি দিয়ে আবারও ১৪, ১৮ ও ২৪-এর মতো পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাইলে তাদের জনগণই প্রতিহত করবে।
যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আজীজুর রহমান ও আবুল কালাম আজাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ