সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

পিলখানা হত্যাকান্ডের পুনঃতদন্তে ‘আসল রহস্য’ উন্মোচিত হবে : বিএনপি

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১০:০৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১০:০৯:৫২ পূর্বাহ্ন
পিলখানা হত্যাকান্ডের পুনঃতদন্তে ‘আসল রহস্য’ উন্মোচিত হবে : বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকা-ের ঘটনা পুনঃতদন্তে ‘আসল রহস্য’ উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপি। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর হত্যাকা-ের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে জানানোর একদিন পর এই প্রত্যাশার কথা জানাল দলটি। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, বিডিআর হত্যাকা- হৃদয় বিদারক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটেছে। ভবিষ্যতেও সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে এই দেশটা যাতে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়, যাদের কোনো শক্তিশালী সেনাবাহিনী থাকবে না। পুনঃতদন্তে সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। আমাদের সেনাবাহিনী জনগণের আশা-আকাক্সক্ষাকে ধারণ করেছিল। প্রত্যেকটি আন্দোলনে-সংগ্রামে জনগণের সাথী হয়ে তাদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকা-। আমরা আশা করব, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এ ঘটনার তদন্ত করবেন এবং বিচারের কাজ দ্রুত শুরু করবেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ওই হত্যাকা-ের ঘটনায় অনেক নিরীহ ব্যক্তিকে দ-িত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গেছে। তবু আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিএনপির অনুরোধে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচনের জন্য উদ্যোগ নিয়েছে এবং এটি বাংলাদেশের ভবিষ্যত পথপরিক্রমার জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও যে সকল দেশ এবং প্রতিষ্ঠান, রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসেবে অপকর্মে লিপ্ত ছিল তাদের সকলের চেহারা উন্মোচিত হোক জনগণের স্বার্থে। আমরা একটা নতুন যাত্রা শুরু করতে চাই। বিএনপি থেকে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা অতি অল্প সময়ের মধ্যে নারকীয় বিডিআর হত্যাকা-ের একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই, বিচার চাই- যাতে করে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অন্তর শান্ত হয়। মেজর হাফিজ বলেন, বিডিআর হত্যাকা-ের ঘটনার বিষয়ে আমরা একটা চিঠি সরকারকে দিয়েছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনঃতদন্তের উদ্যোগ নিয়েছেন। আমরা সন্তুষ্ট তারা দ্রুত এ ব্যাপারে অগ্রসর হয়েছেন। আমরা আমাদের চিঠিতে একটি তদন্ত কমিশন স্থাপনের অনুরোধ করেছিলাম। একটা কমিশন যদি তারা করে এবং বিশেষ ট্রাইব্যুনালে বিচার করে তাহলে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ এবং অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন