সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিটিসিএলের দ্রুত গতির ইন্টারনেট গ্রাহক টানতে উদ্যোগ নেই

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫৬:৫৭ পূর্বাহ্ন
বিটিসিএলের দ্রুত গতির ইন্টারনেট গ্রাহক টানতে উদ্যোগ নেই
শামস শামীম ::
সুনামগঞ্জে বিটিসিএলের (বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) জিপন (এঢ়ড়হ গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক) দ্রুতগতির ইন্টারনেট সেবা গ্রাহকরা সন্তুষ্ট হলেও প্রচারণার অভাবে উন্নত সেবা থেকে বঞ্চিত কাক্সিক্ষত গ্রাহকরা। এই কার্যক্রম চালুর প্রায় দুই বছর হলেও গ্রাহকের সংখ্যা কম লক্ষ করা গেছে।
অথচ সুনামগঞ্জ বিটিসিএল প্রায় ৩ হাজার ৬০০ গ্রাহককে ৫ এমবিপিএস থেকে ১শ এমবিপিএস পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার সক্ষমতা রাখে।

সুনামগঞ্জ বিটিসিএল কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পৌর শহরে জিপন প্রকল্পে মাটির তলদেশ দিয়ে ফাইবার অপটিক্যাল লাইন স্থাপন করা হয়েছে। লাইন স্থাপনের পরই গ্রাহকরা নিজ উদ্যোগে খোঁজ নিয়ে সংযোগ নিচ্ছেন। সরকারিভাবে গ্রাহক টানতে তেমন উদ্যোগ নেই। তাছাড়া ঝড় বৃষ্টি বা বৈদ্যুতিক লোডের কারণে সংযোগে সমস্যা হলে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাননা গ্রাহকরা। তবে আগের তুলনায় জিপন প্রযুক্তির সংযোগে গ্রাহকের সমস্যা কম হচ্ছে এবং হলেও প্রযুক্তির সাহায্যে অফিস থেকেই সমস্যা মনিটরিং করা যায় বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর ও পশ্চিম বাজার বাদে পুরো পৌর শহরে অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত জিপন প্যাকেজে ৬৭৫ জন গ্রাহক সংযোগ নিয়েছেন। যার মধ্যে পোস্টপেইড ও প্রিপেইড গ্রাহক রয়েছেন। সর্বোচ্চ ১০০ এমবিপিএস থেকে সর্বনিম্ন ৫ এমবিপিএস পর্যন্ত সেবার সুযোগ রয়েছে। এর মধ্যে ১০০ এমবিপিএস সংযোগ সুনামগঞ্জের কয়েকটি সরকারি অফিস নিয়েছে।

এদিকে গ্রাহক ও সুধীজন মনে করেন, সরকারি বিটিসিএলের যন্ত্রপাতিসহ আনুষঙ্গিক যে সক্ষমতা আছে তা বেসরকারি প্রতিষ্ঠানের নেই। তারপরও সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি গ্রাহক বেশি। উন্নত সেবার মানের কারণে তাই অনেক গ্রাহক বেসরকারি সেবাই গ্রহণ করছেন। যে কারণে বিটিসিএল কাঙ্খিত গ্রাহক টানতে পারছে না। সেবার মান বাড়িয়ে প্রচারণা বাড়ালে সরকারি এই প্রতিষ্ঠানের গ্রাহক বাড়বে এবং সরকারও মোটা অংকের রাজস্ব আয় করতে পারবে বলে মনে করেন তারা।
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের বাসিন্দা সায়েম বলেন, আমি দীর্ঘদিন ধরে বিটিসিএলের গ্রাহক। আগে সেবার মান খুবই খারাপ ছিল। তবে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নেওয়ার পর ভালো সার্ভিস পাচ্ছি। এই ধারাবাহিকতা থাকলে সরকারি এই সেবায় গ্রাহকরা ঝুঁকবেন।
শহরের তেঘরিয়ার বাসিন্দা মহসিন বলেন, বিটিসিএল সরকারি পুরনো প্রতিষ্ঠান। তাদের অনেক সক্ষমতা আছে। প্রচারণার অভাবে তারা উন্নত ব্যবস্থা থাকার পরও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছেনা। অথচ এই সেবা বাড়িয়ে সরকারি রাজস্ব আয়ের বড়ো সুযোগ রয়েছে। প্রচারণা বাড়ানোর সঙ্গে কর্মরতদের সেবার মান বৃদ্ধি ও ত্বরিৎ করতে হবে।
সুনামগঞ্জ বিটিসিএলের সহকারী ম্যানেজার কামরুল হক চৌধুরী বলেন, গিগাবিট অপটিক্যাল নেটওয়ার্ক বা জিপন প্যাকেজে দ্রুতগতির ইন্টারনেট সেবায় গ্রাহকরা সন্তুষ্ট। পুরো সুনামগঞ্জ পৌর শহরে আমরা অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন করেছি। তবে প্রকল্প শেষ হয়ে যাওয়ায় শহরের নবীনগর ও মধ্যবাজারে লাইন স্থাপন করা যায়নি। তিনি বলেন, আরো বেশি গ্রাহকের সেবা দেওয়ার সক্ষমতা আছে আমাদের। লোকবল সংকটসহ নানা কারণে আমরা পিছিয়ে থাকলেও প্রতিনিয়ত গ্রাহকের সংখ্যা বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ